চাকরিচ্যুত করা হলো গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে

২৭ অক্টোবর, ২০২০ ২৩:৪৭  
এবার চাকরিচ্যুত করা হলো গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নে সাধারণ সম্পাদক মিয়া মাসুদ কে। কোনো কারণ উল্লেখ না করেই শ্রম আইন ২০০৬ এর ২৬ ধারায় ২৭ অক্টোবর তাকে চাকরিচ্যুতো করার মেইল পাঠানো হয়। এর পরেই তার ব্যবহৃত ফোন, মেইল এবং অফিসিয়াল সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কোভিড-১৯ এর অজুহাতে হোম অফিসের নামে নতুন করে কর্মীচ্যুতির মাধ্যমে কর্মী নিবর্তনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখায় একটি রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়নের সভাপতিকে শ্রমিকদের কাছে নিবর্তনমূলক নীতি হিসেবে পরিচিত ২৬ ধারায় তাকে চারকিচ্যুত করা হয়েছে বলে দাবি করছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন। একইসঙ্গে এর প্রতিবাদে বুধবার সকালে গ্রামীণফোন হেড অফিসের সামনে মানব বন্ধনের আহ্বান করা হয়েছে। এ বিষয়ে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেছেন, আমরা অত্যন্ত বেদনাহত ও ক্ষুব্ধ চিত্তে জানাচ্ছি যে, আজ ২৭ অক্টোবর বিকেল ৫ টার সময় রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর সাধারন সম্পাদক মিয়া মাসুদ কে বল প্রয়োগ করে ২৬ ধারার কালো আইন পব্যাবহার করে টার্মিনেট করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত । গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গন ছাঁটায়ের অপতৎপরতা চালাচ্ছিল যা মিয়া মাসুদ রুখে দেওয়ার জন্য কোম্পানির ভিতরে বাহিরে, বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেওয়া ও শ্রম স্বার্থ রক্ষায় আন্তর্জাতিকভাবে যারা কাজ করে তাদের সহযোগিতা চাওয়ায় মিয়া মাসুদ ভাইকে গন ছাঁটায়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সহজভাবে গণ ছাঁটায়ের সুবিধার্থে মাস্টার প্লান করে টার্মিনেট করেছে। এমতাবস্থায় তিনি সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।